English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১০:২৭

কুমিল্লায় ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
কুমিল্লায় ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। কুমিল্লা জেলায় মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫ জন, আদর্শ সদর উপজেলায় ৩ জন, বুড়িচংয়ে ১ জন, চান্দিনায় ১ জন, দাউদকান্দিতে ১ জন, লাকসামে ২ জন, মুরাদনগরে ৩ জনসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৫৬২ জনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ৯। নতুন শনাক্ত হওয়া ৪৪৩ জনের মধ্যে ১৭৬ জন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যরা আর্দশ সদর ৩১জন, সদর দক্ষিণ ৬জন, বুড়িচং ২৭জন, ব্রাক্ষণপাড়া ১৪ জন, চান্দিনা ৩৫ জন, চৌদ্দগ্রাম ১৮ জন, দেবিদ্বার ২৭জন, দাউদকান্দি ১ জন, লাকসাম ২২জন, লালমাই ৮জন, নাঙ্গলকোট ৩৩ জন, বরুড়া ৯জন, মনোহরগঞ্জ ৩, মুরাদনগর ৯জন, মেঘনা ৪জন, তিতাস ৬ জন ও হোমনায় ১৯ জনসহ মোট ৪৪৩জন সংক্রমিত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৮০ জন সুস্থ হয়েছে। তাদের মধ্যে সিটি করপোরেশনের ৪০ জন, ব্রাহ্মনপাড়ায় ১১, চান্দিনায় ১৪ জন, মুরাদনগর ১৫সহ ৮০ জন সুস্থ হয়েছে। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে করোনার যে ধরন (ভেরিয়েন্ট), সেটি আগের চেয়ে দ্রুত আর বেশি মানুষকে আক্রান্ত করছে। যে কারণে বর্তমানে শনাক্তের সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।