English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৫:৪৭

সুনামগঞ্জের কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে চলমান লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর আগে আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি-নিষেধের শেষ দিনে সুনামগঞ্জ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি পৌর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ৬১ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, উপ-অধিনায়ক মেজর আসীফ তানভীর রেজা খান, লে. শাহবাজ আহমেদ ফয়সাল প্রমুখ।