English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৩:৪৫

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১০

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫২ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার একদিনে সর্বোচ্চ ৩৪ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার (১৪ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সম্পর্কিত খবরধর্ষকের চোখে মরিচের গুঁড়া মারার পর পুলিশে ধরিয়ে দিলো স্কুলছাত্রীডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবলো ‘এমভি হ্যাং গ্যাং-১’ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ৩০ কিলোমিটারের বেশি যানজটসিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে আট জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ১৬ জন, বাঁশখালীর ১২ জন, আনোয়ারার ৩৪ জন, চন্দনাইশের ১৯ জন, পটিয়ার ১৭ জন, বোয়ালখালীর ৩২ জন, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ২২, ফটিকছড়ির ২৭, হাটহাজারীর ৭৫, সীতাকুণ্ডের ৪৫, মীরসরাইয়ের ২৮ জন ও ছয় জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৭ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকা ৫১ হাজার ৯৪৯ ও ১৫ হাজার ৮৩৮ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫০৮ ও উপজেলা পর্যায়ের ২৯২ জনসহ মোট ৮০০ জন মারা গেছেন।