English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৩:০৭

মমেকের করোনা ইউনিটে প্রাণ গেল আরও ১৯ জনের

অনলাইন ডেস্ক
মমেকের করোনা ইউনিটে প্রাণ গেল আরও ১৯ জনের

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৮০), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ (৭০), গফরগাঁওয়ের আয়েশা খাতুন (৭০), ভালুকার নুরুল হক (৮৫), টাঙ্গাইলের কালিহাতির মুলতান মোহাম্মদ (৫৫), ধনবাড়ির আবদুস সোবহান (৭০) ও নেত্রকোনার মরিয়ম নেসা (৭০)।তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের মিজানুর রহমান (৪৮), রইস উদ্দীন (৭৫), ফুলপুরের শাহ আরিফ রব্বানি (৬০), সেলিনা বেগম (৩০), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা বেগম (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), শেরপুরের নালিতাবাড়ির শেফালি আক্তার (৫৫), জামালপুর সদরের হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫) ও নেত্রকোনার রোকেয়া আক্তার (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ রোগী।

ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।