English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১২:৩৯

করোনায় গেল বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের স্ত্রী’র প্রাণ

অনলাইন ডেস্ক
করোনায় গেল বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের স্ত্রী’র প্রাণ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের স্ত্রী অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা (৩৪) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেট আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক এমপি ও সুনামগঞ্জের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানার মেয়ে।

কানিজ রেহনুমার স্বামী খন্দকার মুদাচ্ছির বিন আলী বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্তমানে কর্মরত। মৃত্যুকালে রেহনুমা সন্তানসম্ভবা ছিলেন বলে জানা গেছে।