English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১০:৫১

রাজশাহীতে কমছে না করোনায় মৃত্যু, নতুন প্রাণহানি ২৫

অনলাইন ডেস্ক
রাজশাহীতে কমছে না করোনায় মৃত্যু, নতুন প্রাণহানি ২৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় ৩ জন করে, নওগাঁয় ২ জন এবং কুষ্টিয়া ও যশোরে একজন করে রয়েছেন।

জানা যায়, মৃতদের মধ্যে ৭ জন করোনা পজেটিভ, ১৪ জন উপসর্গ নিয়ে মারা যান এবং নেগেটিভ হয়ে মারা গেছেন আরও ৪ জন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৪ হন । এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০০ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৩০ টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ। নওগাঁয় ৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জন। শনাক্তের হার ১৪.০৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ২৫ জন। শনাক্তের হার ১৮.৮০ শতাংশ।