ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- লকডাউনে দিশেহারা খেটে খাওয়া হাজারো পরিবার
লকডাউনে দিশেহারা খেটে খাওয়া হাজারো পরিবার
মহামারী করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে চরমভাবে বিপাকে পড়েছেন রাজবাড়ীর পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার অসংখ্য সাধারণ মানুষ। এদের মধ্যে রিক্সা-অটোরিক্সা চালক, পরিবহন শ্রমিক, হোটেল ব্যবসায়ী, শ্রমিক, হকার্স, সেলুন মালিক ও শ্রমিক, কুলি, মজুর, প্রতিবন্ধী, ভিক্ষুক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ বেশি বেকায়দায় রয়েছেন। চলমান সর্বাত্মক লকডাউনের প্রভাবে সংকুচিত হয়েছে শ্রমজীবী মানুষের কাজের সুযোগ। দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত সদা ব্যস্ত দৌলতদিয়া ঘাটে শ্মশান নিরবতা বিরাজ করছে। অতি জরুরি কিছু যানবাহন ছাড়া ফেরিতে তেমন কোন পারাপার নেই। ঘাটের লঞ্চঘাট, ফেরিঘাট, টার্মিনাল, রেলস্টেশন ও নিকটস্থ বাজারে নেই মানুষের তেমন কোন আনাগোনা। ঘাটে নেই হকারদের হাক ডাক কাজকর্ম ও ব্যবসা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে দূর্বিসহ সময় পার করছে হাজারো পরিবার। অনেকেরই সংসার চলছে অর্ধাহার-অনাহারে। কেউবা জমানো টাকা, আবার কেউ কেউ ভেঙে খাচ্ছেন ব্যবসার মূলধন।
বিশেষ করে গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাটের উপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার চরম দূর্দশার মধ্যে পড়েছে। এছাড়া চরম অনিশ্চিয়তার মধ্যে রয়েছে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌন পল্লীর কয়েক হাজার বাসিন্দা। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি ভাবে ত্রাণ কার্যক্রমও চলছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে অনেকেই জানান। পাংশা উপজেলার স্টেশন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী চা বিক্রি করে যিনি সংসার চালাতেন নূর আলী বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে এই চা দোকানটা করেছি। এ দোকানটাই আমার আয়ের একমাত্র উৎস। কিন্তু লকডাউনে দোকান বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে আমার না খেয়ে থাকার অবস্থা হয়েছে। কিস্তির চিন্তা তো আছেই।
পাংশা বাজারের হোটেল কর্মচারি হানাস মোল্লা বলেন, ‘লকডাউনে সব বন্ধ খাকলেও পেট তো আর বন্ধ থাকে না। হোটেলে কাজ করে যা পাই তা দিয়ে সংসার চালানো দায়। তার উপর আবার লকডাউনে সব বন্ধ। শুনি সরকার কত কিছু দেয়, কিন্তু আমরা তো কিছুই পাই না।’ গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার ক্ষুদ্র পার্স ব্যবসায়ী মো. নবু সরদার বলেন, গত বছরের মার্চে করোনা শুরুর পর থেকেই ব্যবসায় মন্দা চলছে। তারপর একের পর এক লকডাউন। এ অবস্থায় সংসার চালাতে পুঁজি ভেঙ্গে খাচ্ছি। মূলধনও প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু কিছুই করার নেই। তার উপর আছে কিস্তির জ্বালা। এমতাবস্থায় সরকারের সহযোগিতা ছাড়া বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, সরকারের ভিজিডি-ভিজিএফের মতো নিয়মিত খাদ্য সহায়তা কার্যক্রম চলমান আছে। পাশাপাশি করোনার কারণে আমরা স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। আজও শনিবার (১০ জুলাই) আমরা পাংশায় পরিহন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি,পর্যায়ক্রমে সকল খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এছাড়া ৯৯৯ নাম্বারে ফোন করে কেউ সহায়তা চাইলে সেখানেও দ্রুত সহায়তা পৌছে দেয়া হচ্ছে।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


