English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৬:৩৩

করোনার ছোবলে সিলেটে মৃত্যু ৫০০ ছাড়াল

অনলাইন ডেস্ক
করোনার ছোবলে সিলেটে মৃত্যু ৫০০ ছাড়াল

গত বছরের শুরুর দিকে মহামারি করোনাভাইরাস গোটা বিশ্বে তাণ্ডব চালিয়েছে। সেই তাণ্ডব এবারও অব্যাহত রয়েছে। করোনার এ মিছিলে শামিল হয়েছেন সিলেটের পাঁচ শতাধিক মানুষ।

বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে সিলেট জেলা। এখানে মারা গেছেন ৪০৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৩৮ জন ও হবিগঞ্জে ২২ জনের মৃত্যু হয়েছে মহামারির ছোবলে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত বছরের ১০ মার্চ থেকে এখন অবধি সিলেট বিভাগে ৫০২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনাক্রান্ত হয়েছেন এ বিভাগের ২৭ হাজার ৭১৬ জন। তন্মধ্যে ২৪ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে ওঠেছেন।