English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৬:২৫

কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের একটি হাওরে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাণেশ ও দিগেস দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ মারতে যান। সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবর রহমান চৌধুরী বুধবার বিকাল ৩টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। দুটি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি হচ্ছে। পরে তাদের সৎকার করা হবে।