English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৬:০৬

গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে একজনের মৃত্যু

ঢাকা : গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসূলপুর গ্রামে বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম স্বপন মণ্ডল। তিনি ওই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আর্জেন্টিনার ভক্ত স্বপন বুধবার দুপুরে নিজ বাড়ির ছাদে উঠে বাঁশের খুঁটিতে করে দেশটির পতাকা টাঙানোর চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতায় ৩৩ কেভি ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ছাদ থেকে ছিটকে নিচে পড়েন তিনি।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুজ্জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।