English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৫:১৬

বেলা বাড়ার সাথে রাস্তাঘাটে ছেয়ে গেছে মানুষ

অনলাইন ডেস্ক
বেলা বাড়ার সাথে রাস্তাঘাটে ছেয়ে গেছে মানুষ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে কঠোর লকডাউন চলছে। লকডাউনের সপ্তম দিনে রাজধানীতে মানুষের চলাচল বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে প্রধান সড়ক ও অলিগলি সবখানেই মানুষের আনাগোনা চলাচল বারতে দেখা যায়। বুধবার (৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

বিভিন্ন অলিতে-গলিতে দেখা যায় খোলা রয়েছে চায়ের দোকান, সেলুন, এমনকি খাবার হোটেলের মধ্যে বসে খাবার খেতেও দেখা গেছে। চায়ের অনেক দোকান খোলা রয়েছে আবার অনেক দোকান বন্ধ থাকলেও দোকানদার দোকান সামান্য খোলা রেখে ফ্লেক্সে করে চা বিক্রি করছেন।অলিগলিতে দোকান বন্ধ থাকলেও প্রায় সকল দেকানের সাটার খোলা দেখা যায়। দোকানের শাটার পুরো না খুললেও কিছু অংশ খুলে রাখা হয়েছে। অলিগলিতে চায়ের দোকসন খোলা রাখায় মানুষের ভিড় বাড়ছে। দোকানে বসে চা খাচ্ছে আর খোশগল্প করছে, আবার দেখা যায় কয়েকজন মিলে লুডু খেলছেন।

উল্লেখ্য, বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২১টি শর্ত দিয়ে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর সোমবার (৫ জুলাই) সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়নো হয়েছে। এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।