English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৭:২৮

সামীন্ত থেকে ভারতীয় ৯ গরু উদ্ধার

অনলাইন ডেস্ক
সামীন্ত থেকে ভারতীয় ৯ গরু উদ্ধার

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় গরু উদ্ধার  করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। শনিবার (৩ জুলাই) জেলার সদর উপজেলার অমরখানা সীমান্তের আবালুপাড়া গ্রামের মামুন নামে এক চোরাকারবারীর বাড়ি থেকে এসব গরু উদ্ধার করা হয়। বর্তমানে গরুগুলো পঞ্চগড় সদর থানায় রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি দল অমরখানা ইউনিয়নের ওই বাড়িতে অভিযান চালায়।

এসময় মামুনের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয়। গরুগুলোর মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা হবে। পরে নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রয় করা হবে বলে জানিয়েছেন।