English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৬:১০

নারায়ণগঞ্জে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৬টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২৪৫ জনে।  এ পর্যন্ত মারা গেছেন ২২৩ জন। একদিনে সুস্থ হয়েছেন আরও ১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২১ জন।