English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৫:২৫

খাগড়াছড়িতে বাস টার্মিনালে বাসে ধর্ষনের শিকার কিশোরী

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে বাস টার্মিনালে বাসে ধর্ষনের শিকার কিশোরী

খাগড়াছড়ি জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (০৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাটি ঘটে। জানা যায়, ওই কিশোরী শুক্রবার (২ জুলাই) দিনগত রাতে মা-বাবার সঙ্গে রাগ করে ঘর থেকে বের হয়ে যান। পরে শনিবার (৩ জুলাই) ভোরে তিনি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে আটক দু’জন তাকে একটি বাসে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কিশোরী খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।

আটককৃতরা হলো, খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে কামাল (২৯) এবং হবিগঞ্জের মাধবপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রফিক (২৪)। এর মধ্যে কামাল বাসটির হেলপার।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ভিকটিম থানায় এসে অভিযোগ জানালে আমরা অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করি। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাস দু’টি আলামত হিসেবে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।