English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১২:৫৫

গোপালগঞ্জে লকডাউনের তৃতীয় দিনেও মাঠে

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে লকডাউনের তৃতীয় দিনেও মাঠে

লকডাউনের তৃতীয় দিনে গোপালগঞ্জ জেলা ও উপজেলা সদরের দোকান পাট বন্ধ রয়েছে। কঠোর লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপালগঞ্জে মাঠে নেমেছে সেনা, বিজিবি, র‌্যাব,পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ।

শনিবার সকাল ৬টা থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর এসব সদস্যরা। তাঁরা বিধিনিষেধ কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজও অনেককে মাস্কবিহীন বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।