English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৩:০৫

ফরিদপুরে ৫ দোকানে দুর্ধর্ষ চুরি

অনলাইন ডেস্ক
ফরিদপুরে ৫ দোকানে দুর্ধর্ষ চুরি

ফরিদপুরের সালথায় ৫ টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কাগদী বাজারে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় কবির, মুজিবুর, আরিফ, সাইফুল ও রুমান নামের পাঁচ ব্যাক্তির দোকানে দুর্ধর্ষ চুরি হয়। চোর দোকানগুলোর টিনের ছাউনি কেটে ওই পাঁচটি দোকানে চুরি করে। তবে, কত টাকার মালামাল চুরি হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

সালথা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, সালথা থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।