English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১২:৫৭

ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার

ঝিনাইদহে পুকুর থেকে এক বৃদ্ধর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শহরের ব্যাপারীপাড়ার জোড়াপুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে জামাল বিহারী বাবু নামের ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সে শহরের বিভিন্ন স্থানে কাগজ কুড়াতেন। তবে এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যা এ বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।