ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনা রোগী, ২০ দিনে শনাক্তের হার দ্বিগুণের বেশী
শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনা রোগী, ২০ দিনে শনাক্তের হার দ্বিগুণের বেশী
সীমান্ত জেলা শেরপুর। এ জেলায় প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৫ এপ্রিল। তখন থেকে এ বছরের মে মাস পর্যন্ত শেরপুরের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও চলতি জুন মাস শুরু হওয়ার পর থেকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা রোগী। প্রতিদিনই ভাঙ্গছে করোনা আক্রান্তের সকল রেকর্ড। অন্যান্য উপজেলায় কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সদরের অবস্থা নাজুক হয়ে উঠছে। এনিয়ে সদর উপজেলার সর্বত্র আতংক বিরাজ করছে। সব কিছু স্বাভাবিক থাকলেও গত ১১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত শেরপুর পৌর এলাকার জন্য ৯ দফা কঠোর নিষেধাজ্ঞা জারি আছে।
শেরপুর স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, করোনা শুরু হওয়ার পর থেকে গতকাল ২০ জুন ছিল শেরপুর জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এই দিন শেরপুর জেলায় ৬১ জন (পিসিআর ২৯+আরএটি৩২) আক্রান্ত হয়েছেন। ৬১ জনের মধ্যে সদর উপজেলাতেই রয়েছে ৫৫ জন। এর আগের দিন ১৯ জুন ৩৪ জনের মধ্যে সদরের আছেন ৩০ জন। ১৮ জুন পরীক্ষা হয়েছে তিন জনের এর মধ্যে সদরের একজন আক্রান্ত। ১৭ জুন ৪৯ জনে ৪৮ জন সদরে। ১৬ জুন ২৫ জন, সদরে আক্রান্ত ২০ জন। ১৪ জুন ২৫ জনে মধ্যে ২৩ জন সদরে। ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৮ জন।
সূত্র মতে এই ৩৩৮ জনের মধ্যে ২৭৯ জনের বাড়ি সদর উপজেলায়। মে মাসে জেলায় মোট আক্রান্ত ছিল ৬৮জন যার মধ্যে সদর উপজেলার আক্রান্ত ছিলেন ১৯ জন। এপ্রিলে এই আক্রান্তের সংখ্যা ছিল ১৯ জন যার মধ্যে শেরপুর সদরের ১৭ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত মে মাসে জেলায় আক্রান্তের শতকরা হার ছিল ১১.৪। আর এ মাসের ২০ দিনেই ওই সংখ্যা দ্বিগুণের বেশী। জুন মাসের মোট আক্রান্ত হিসাবের বিবেচনায় সদর উপজেলাতে (উপজেলা ভিত্তিক) শতকরা ৮২ ভাগ রোগী সদর উপজেলার। হাসপাতাল সূত্র জানিয়েছে করোনা শুরু হওয়ার পর থেকে এত সংখ্যক রোগী হাসাপাতালে কখনও ভর্তি হয়নি যত এই জুন মাসে ভর্তি হয়েছে। প্রায় প্রত্যেক বাড়িতেই সর্দি জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে কিন্তু পরীক্ষার আওতায় আসছে খুব কম। সর্দি-জ্বর আক্রান্ত রোগীরা মিশে যাচ্ছে মানুষের সাথে। সব মিলিয়ে লাফিয়ে বাড়ছে শেরপুর সদরের করোনা রোগী।
সূত্র জানিয়েছে হাসপাতালে অন্য রোগের কারণে ভর্তি হওয়া রোগীদের পরীক্ষা করলেই পাওয়া যাচ্ছে করোনার অস্তিত্ব। শেরপুরের পুলিশ, ব্যাংক, নিবন্ধন অফিসের বেশ কিছু কর্মকর্তা কর্মচারির শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। আক্রান্ত হয়েছেন এখানের কজন জনপ্রতিনিধি, সাংবাদিক। এর প্রেক্ষিতে বেশ কটি সরকারি অফিস লিখিত আদেশ জারি করেছে অফিসের সবার করোনা পরীক্ষা নিশ্চিত করতে। খোঁজ নিয়ে জানা গেছে আক্রান্তদের মধ্যে বেশ কিছু শিশু কিশোর ও যুবক রয়েছে। এনিয়ে শেরপুরের সর্বত্র করোনা আতংক বিরাজ করছে।
সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন বলেছেন, শেরপুর সদরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। না হলে অবস্থা ভয়াবহ হতে পারে।
জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্বউদ্যোগে পাড়ায় মহল্লায় প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দরকার। শেরপুরের করোনার বিষয়টি সরকারের উচ্চস্তরে আলোচনা হচ্ছে। দ্রুত কোন ব্যবস্থা করা হবে। তবে শেরপুর যেহেতু এখনও রেড জোনে পড়েনি, তাই সবকিছু মাথায় নিয়েই ভাবা হচ্ছে কি করা যায়।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


