ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- চাটমোহরে দেড় যুগ পর উপজেলা আ.লীগের নেতৃত্বে পরিবর্তন
চাটমোহরে দেড় যুগ পর উপজেলা আ.লীগের নেতৃত্বে পরিবর্তন
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ দেড় যুগ পরে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে পরিবর্তন করে চমক সৃষ্টি হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এস এম নজরুল ইসলামকে সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর দেয়া এক চিঠিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
এই সাংগঠনিক নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা চলছিল কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। অবশেষে মনোনীতদের নাম ঘোষণার মধ্য দিয়ে সেইসব আলোচনার অবসান হলো।
নিজের অনুভুতি জানাতে গিয়ে নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, কাগজ হাতে পাবার পর সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করবো। আমাকে সভাপতি মনোনীত করায় কৃতজ্ঞতা জানাচিছ জননেত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি। সেইসাথে চাটমোহরবাসীর প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
নজরুল ইসলাম বলেন, আমি যেন আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। নবীন প্রবীণ সবার সমন্বয়ে একটি সুন্দর কমিটি উপহার দিয়ে দলকে গতিশীল করার চেষ্টা করবো। কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই কমিটি গঠন করা হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, ১৮ বছর পরে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনের মধ্য দিয়ে আমি সাধারণসম্পাদক মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চাটমোহরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং চাটমোহরের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আত্মনিয়োগ করবো। জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন আমি সেই আস্থার প্রতিদান দিতে সবসময় সচেষ্ট থাকবো।
উল্লেখ্য, ১৮ বছর পর গত ২৩ ফেব্রুয়ারি চাটমোহর বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও সেদিন কমিটি ঘোষণা করা হয়নি।
তার আগে ২০০৩ সালের ৩০ জুলাই চাটমোহর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো সভাপতি ও আব্দুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়া হলেও অজ্ঞাত কারণে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন বারবার পিছিয়ে যায়।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


