English Version
আপডেট : ১৭ জুন, ২০২১ ১৭:৪৮

রৌমারী থানা পুলিশের জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ

অনলাইন ডেস্ক
রৌমারী থানা পুলিশের জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ

আবু সাইদ কাকন, রৌমারী (কুড়িগ্রাম) থেকে: ‘মাস্ক পরুন,সেবা নিন, মাস্ক পড়তে উৎসাহিত করি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করেন রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরের দিকে রৌমারী উপজেলার থানার মোড়, শাপলা চত্বর, হাসপাতাল গেট ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে দরিদ্র, ভ্যান ও অটোভ্যান চালক এবং সাধারন মানুষদে মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

এই সময় তার সকলকে স্বাস্থ্য সচেতন হতে বলেন এবং ঘরের বাহিরে বের হলে অব্যশই মাস্ক পরিধান করে বের হবেন। এসময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, তদন্ত (ওসি) এমআর সাঈদ সহ থানার সদস্যবৃন্দ।