ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রাস্তা নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রাস্তা নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রাস্তা নির্মাণের কাজ। আর এই রাস্তা নির্মাণের পক্ষে-বিপক্ষে দু’দল গ্রামবাসী বিভক্ত হয়ে পড়েছে। তারা যেকোনো সময় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামের নরেশ বিশ্বাসের ব্রিজ থেকে জহরের কান্দি ছাত্রাবাস হয়ে কিশোর বিশ্বাসের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে কাবিখার ১৫ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই রাস্তার নির্মাণকাজ শুরু হলে জমির মালিকরা বাধা প্রদান করেন। কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য জগনাথ বিশ্বাস জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে থাকেন। পরবর্তীতে জমির ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে থেকে স্বপন অধিকারী ও শিশির বিশ্বাস এই রাস্তা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে গোপালগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালত আবেদনকারীদের আবেদন মঞ্জুর করে রাস্তা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন।
এদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি সদস্য জগনাথ বিশ্বাস রাস্তার কাজ করতে থাকায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা পুনরায় বাধা প্রদান করেন। এ ঘটনায় জহরের কান্দি গ্রামের দু’দল গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিক শিশির বিশ্বাস বলেন, একটি নির্জন স্থান দিয়ে ইউপি সদস্য জগনাথ বিশ্বাস তার নিজ স্বার্থে এই রাস্তাটি নির্মাণ করছেন। এই রাস্তা তৈরি করা হলে সরকারের শুধু অর্থই ব্যয় হবে। মানুষের কোনো কাজে আসবে না। তাই আমরা ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এই রাস্তা নির্মাণে বাধা প্রদান করেছি। আমাদের বাধা ও আদালতের নির্দেশ অমান্য করে ইউপি সদস্য জগনাথ বিশ্বাস কাজ করেছেন। এখন যদি এই রাস্তা নির্মাণ নিয়ে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে তার জন্য জগনাথ বিশ্বাস দায়ী থাকবেন।
ইউপি সদস্য জগনাথ বিশ্বাস বলেন, যারা রাস্তার কাজে বাধা প্রদান করছেন, এখানে তাদের কোনো জমি নেই। এরা আমার বিরোধীপক্ষ। শুধু বিরোধীতার কারণে তারা এই উন্নয়ন কাজে বাধা প্রদান করছেন। যেহেতু বাধা প্রদানকারীদের জমি এখানে নেই, তাই আদালতের নির্দেশ অমান্য করার প্রশ্নেই ওঠে না।
রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা বলেন, এই প্রকল্প সম্পর্কে আমার জানা নেই। তবে আমি শুনেছি ইউপি সদস্য জগনাথ বিশ্বাস পূর্বে যে স্থান দিয়ে রাস্তা নির্মাণ প্রকল্পটির প্রস্তাব দিয়েছিলেন, সেখান দিয়ে রাস্তার কাজ হচ্ছে না। আমি চাইবো এলাকার অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে স্থান দিয়ে প্রকল্পটির প্রস্তাব দেওয়া হয়েছিল সেখান দিয়ে রাস্তাটি নির্মাণ করা হোক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, এ ধরনের রাস্তা নির্মাণ করতে হলে জমির মালিকদের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে কোনো জমির মালিক যদি তাদের জমি না দিতে চান এবং বিজ্ঞ আদালত যদি নিষেধাজ্ঞা প্রদান করেন তাহলে আমরা কাজ বন্ধ করে দেবো।
কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকার শান্তি শৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে তার জন্য কোটালীপাড়া থানা পুলিশ সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন। এরপরও যদি কেই আইন অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


