English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:৫৮

কুমিল্লার দাউদকান্দিতে মডেল মসজিদ উদ্বোধন

অনলাইন ডেস্ক
কুমিল্লার দাউদকান্দিতে মডেল মসজিদ উদ্বোধন

সারা দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সাথে কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদগুলোর উদ্বোধন করেন। 

এ সময় দাউদকান্দিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, ভাইস-চেয়ারম্যান রোজিনা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ প্রমুখ।