English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৫:৫৬

কালিয়াকৈরে বিশেষ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে বিশেষ সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের জমি অবৈধ দখলমুক্তকরণ, পরিবেশ দূষণ, নদী দখল ও দখল রোধ কল্পে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এসময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।