ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- নাটোরে করোনা সংক্রমণের রেকর্ড
নাটোরে করোনা সংক্রমণের রেকর্ড
নাটোরে করোনাভাইরাস পরীক্ষার হার কমলেও লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। নাটোরে আজ সংক্রমণের হার বেড়ে সর্বোচ্চ ৬৭.৩ এ পৌঁছেছে। গত রবিবার সংক্রমণের হার ছিল ৫১। গত ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৫ জন শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ১৮৯৮ জন এবং সুস্থ ১৫০১ জন। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন। এদিকে ৩১ আসনের করোনা ওয়ার্ডের আজ মোট ৩৯ রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের ইয়োলো জোনে করোনা আক্রান্ত এসব রোগীদের রাখা হয়েছে। প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি সচেতন মহলের।
নাটোর রেডজোনে অবস্থান করলেও লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে মাঠে রয়েছে পুলিশসহ জেলা প্রশাসন। করোনা সংক্রমণ রোধে গতরাতে জরুরীভাবে ভার্চুয়াল মিটিং করেছে স্বাস্থ্য বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসন সহ সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোরবাসীকে নিরাপদে রাখতে আজ সোমবার থেকে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন। প্রয়োজনে জরিমানার পাশাপশি কারাদণ্ডও দেওয়া হবে করোনার সরকারী নির্দেশ অমান্যকারীদের। কোনভাবেই করোনাভাইরাস বিস্তার করতে দেওয়া হবে না।
সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় জানালেন, নাটোরে করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। ফলে করোনা রোগীদের জন্য নির্ধারিত রেড জোন ওয়ার্ডের ৩১টি বেড অনেক আগেই পূর্ণ হয়েছে। বাধ্য হয়ে ইয়েলো ওয়ার্ডে শনাক্ত হওয়া রোগীদের রাখতে হচ্ছে। সংকটাপন্ন রোগীদের চিকিৎসার কথা চিন্তা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইয়েলো জোনে শনাক্ত হওয়া করোনা রোগীর উপস্থিতি ঝুঁকি বাড়াচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ওয়ার্ডের মাঝে সারিবদ্ধভাবে আলমারি রেখে রোগীদের আলাদা করা হয়েছে। এরপরও কিছুটা ঝুঁকি হয়তো থেকেই যাবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী এই হাসপাতালে ভর্তি হলে তাঁকে ইয়েলো জোনে রাখা হতো। পরীক্ষায় করোনা শনাক্ত হলে রাখা হয় রেড জোনে। আর নেগেটিভ হলে পাঠানো হয় হাসপাতালের অন্য ওয়ার্ডে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরে গত ১১ থেকে ১৬ মে পর্যন্ত এক সপ্তাহে রোগী শনাক্ত হয় ১৪ জন। পরের সপ্তাহে, অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত রোগী শনাক্ত হয় ৪৯ জন। সর্বশেষ ২৪ থেকে ৩১ মে পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৩০ জন। গত ছয় দিনে নাটোরে শনাক্তের হার ছিল গড়ে ৪০ শতাংশের ওপরে। এ পর্যন্ত নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলে জেলার মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন প্রায় দুই হাজার।
জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, স্বাস্থ্যবিধি পুরোপুরি কার্যকর না হওয়ায় নাটোরে সংক্রমণের হার ক্রমে বাড়ছেই। এতে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। তা-ও যেসব রোগীর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, শুধু তাঁদেরই ভর্তি করা হচ্ছে। এ অবস্থায় সবার স্বার্থে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। তা না হলে পরে আফসোস করে লাভ হবে না।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


