English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১৪:৫২

আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড মোংলা

অনলাইন ডেস্ক
আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড মোংলা

বাগেরহাটের মোংলা উপজেলায় আকস্মিক ঝড়ে জয়মনি এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে আকস্মিক ঝড়ে এ ক্ষয়ক্ষতির শিকার হন ওই এলাকার বেশ কয়েকটি পরিবার। 

চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে হঠাৎ ঝড় বয়ে যায় ওই ইউনিয়নের জয়মনি এলাকার উপর দিয়ে। কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে ওই এলাকার মো. গফফার, সামছু চৌকিদার ও কালাম সরদারের ৩টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ভেঙ্গে তছনছ হয়ে গেছে। এছাড়া ঝড়ে ৮/১০টি ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। বেশ কয়েকটি বড় বড় গাছপালা উপড়ে পড়েছে। ছিড়ে গেছে বৈদ্যুতিক খুঁটির তারও।