English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১৩:৩৮

ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামে এক লেদ মিস্ত্রিকে গলাই ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৮টার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলা বাগান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত শাহিন হোসেন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন। সকালে তাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর পরিবারের লোকজনসহ সবাই খোঁজাখুঁজি শুরু করে। এরপর তাদের বাড়ির পাশে রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। সে সমসয় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। তবে তাকে তার দিয়ে বা শক্ত কিছু গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, তাকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারনে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।