English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১০:৪৬

চট্টগ্রামে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

চট্টগ্রামে সকাল থেমে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর চকবাজারসহ বেশ কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

সড়কে পানি উঠে যাওয়ায় গাড়ি চলাচল করছে ধীরগতিতে। সড়কে পানির মধ্যে গাড়ি চলায় অনেক গাড়ি নষ্টও হয়ে যাচ্ছে। মানুষের চলাফেলার সমস্যা সৃষ্টি হয়েছে। 

মুষলধারে বৃষ্টি হলেই চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রশাসনের সবাই মিলে সম্মিলিতভাবেভাবে কাজ করলে প্রতি বছর বর্ষাকালে এমন দুর্ভোগে পড়তে হতো না।