ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- উপকূলীয় কৃষকরা বেশ লাভবান হচ্ছেন সূর্যমুখী চাষে
উপকূলীয় কৃষকরা বেশ লাভবান হচ্ছেন সূর্যমুখী চাষে
মো. গোলাম রব্বানী বিশ্বাস, খুলনা থেকে: সুন্দরবন নিকটবর্তী উপকূলীয় খুলনা জেলার লবণাক্ত ও পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। অনাবাদী জমিতে চাষ করতে এবং ভালো ফসল তুলতে পেরে খুশীও তারা। এতে করে উৎকৃষ্টমানের ভোজ্য তেলের চাহিদা কিছুটা হলেও পূরণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও স্বল্প খরচে বাম্পার ফলনে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা।
গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অঙ্গ) এর আওতায় খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রে রবি মৌসুমে ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষের গবেষণা পরিচালিত হচ্ছে। এখানে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমন ধান কাটার পর ভিজা মাটিতে সূর্যমুখীর বীজ ডিবলিং পদ্ধতিতে বপন করা হয়েছে। লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার মতে, সূর্যমুখী একটি লবণ সহিষ্ণু ফসল। ফলে লবণাক্ত এলাকায় সূর্যমুখী চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে আমন ধান কাটার পর বিস্তীর্ণ জমি পড়ে থাকে। মাটি ও পানিতে লবণ থাকায় সহজে অন্য কোনো ফসল ফলানো কঠিন।
সেখানে বিনা চাষে ডিব্লিং পদ্ধতিতে দুটি সেচ দিয়ে সূর্যমুখী ফুল চাষ করলে পতিত জমি চাষের আওতায় আসবে। এটি একটি উৎকৃষ্ট তেল ফসল হওয়ায় মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী সূর্যমুখী তেলের চাহিদা পূরণ হবে। এই প্রযুক্তি সমগ্র দক্ষিণাঞ্চলে ছড়িয়ে দিয়ে কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহী করা প্রয়োজন।
বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সূর্যমুখী লবণ সহিষ্ণু ফসল। এর বীজে ৪০-৪৫ শতাংশ লিনোলিক এসিড রয়েছে। এছাড়া এই তেলে ক্ষতিকারক ইরোসিক এসিড না থাকায় তা হার্টের রোগীদের জন্য উপকারী। আমন মৌসুমে ধান লাগানোর পর উপকূলীয় এলাকার অধিকাংশ জমি পতিত থাকে।
এ ফসল চাষে অনাবাদী জমির পরিমাণ কমার পাশাপাশি স্থানীয় সূর্যমুখী তেলের চাহিদাও পূরণ করবে। স্বল্প খরচে এ ফসল চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এবছর যেসব জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে সেখানে ফসলও ভালো হয়েছে। ভালো ফলন দেখে এলাকার অন্য কৃষকদের মাঝেও সূর্যমুখী চাষে আগ্রহ দেখা দিয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন জানান, সূর্যমুখী চাষের জন্য কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, কৃষকদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে সার, বীজ সরবরাহ করা হচ্ছে। এই অঞ্চলে সূর্যমুখীর আবাদ ভালো হলে কৃষিক্ষেত্রে তা নতুন দিগন্তের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থবছরে জেলায় মোট ১৯ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করে ৩৮ মেট্রিকটন উৎপাদন হয়। ২০১৭-২০১৮ অর্থবছরে জেলায় মোট ৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করে ৯ মেট্রিকটন উৎপাদন হয়। ২০১৮-২০১৯ অর্থবছরে জেলায় ১ হেক্টর জমিতে সূর্যমুখী করে ২ মেট্রিক টন উৎপাদন হয়। এরপর ২০১৯-২০২০ (রবি) অর্থবছরে জেলায় মোট ১৪ হেক্টর জমিতে খরিপ-১ জাতের সূর্যমুখী চাষ করে ৩২ মেট্রিকটন উৎপাদন হয়। এ বছর ১৪ হেক্টরের বেশি জমিতে সূর্যমুখী চাষ হয়েছে বলে তারা জানান।
বটিয়াঘাটা উপজেলার কৃষক রুহীদাশ জানান, এবছর ৩৩ শতক পতিত জমিতে সূর্যমুখী চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আগামীতেও সূর্যমুখী চাষ করবো।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


