ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- হতাশায় ডুবা বিএনপি প্রার্থী যখন বিশ্রামে, ফুরফুরে আ. লীগ প্রচারণায়
হতাশায় ডুবা বিএনপি প্রার্থী যখন বিশ্রামে, ফুরফুরে আ. লীগ প্রচারণায়
বিকেল ৪টা। বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী। ঠিক একই সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। ওই দলটির নেতা-কর্মীরাও মাঠ চষে বেড়াচ্ছেন একই সময়ে। আওয়ামী লীগের আলোচিত এক ‘বিদ্রোহী’ প্রার্থীও তখন বিশ্রামে। এই হালচাল শনিবারের।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দলীয় কোন্দলে বিএনপি প্রার্থী হতাশায় ডুবে আছেন। শনিবার বিকেলে গণমাধ্যমকর্মীকে বিএনপি মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন আব্দু স্পষ্ট করে জানিয়ে দিলেন, তাঁর প্রচারণা নীরবেই চলছে। দলীয় নেতা-কর্মীরা পাশে আছেন কি-না এমন প্রশ্নে জোরালো কোনো উত্তর না দিয়ে সৃষ্টিকর্তার ওপর ভরসার কথা বলেন। দলের বিষয়টি জেলা নেতৃবৃন্দ সমন্বয় করছেন বলে তিনি জানান।
অন্যদিকে পৌর এলাকার তারাগানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘দলের নেতা-কর্মী থেকে শুরু করে শুভাকাঙ্খীরা আমার হয়ে নিরলসভাবে কাজ করছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। প্রচারণা করতে গিয়ে আমি যেভাবে সাড়া পেয়েছি তাতে নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করব বলেই আশা করছি।
আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভার ভোট। ইভিএম পদ্ধতিতে এখানে ভোট অনুষ্ঠিত হবে। যে কারণে বিশেষ করে মেয়র পদে ভালোবাসার টিপ কার কপালে পড়বে সে নিয়ে চলছে আলোচনা। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন, সাবেক পৌর মেয়র মো. নুরুল হক ভূঁইয়া ও মো. শফিকুল ইসলাম খান। শনিবার বিকেলে নুরুল হক ভূঁইয়াও বাড়িতে ছিলেন। নেতা-কর্মীদের সঙ্গে তিনি আলোচনা করছেন বলে দাবি করেন। পাশাপাশি সুষ্ঠু ভোট হলে জয়েরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে মূলত আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে জানা গেছে। আলোচিত বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলটিতে ও দল মনোনীত প্রার্থীর মধ্যে স্বস্তি আসে। এছাড়া তাকজিল খলিফ প্রতিটি বাড়িতে নিজে গিয়ে ভোট চাইছেন বলে বিষয়টি বাড়তি পাওনা হিসেবে দেখা হচ্ছে। এতে দলের নেতা-কর্মীরাও চাঙ্গা হয়ে উঠেছেন। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও কসবা থেকেও অনেকে এসে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
অন্যদিকে পৌর কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপিতে অস্বস্তি দেখা দেয়। ঘোষিত কমিটির ৩১ জনের মধ্যে ১১ জন পদত্যাগ করায় দলের ও প্রার্থীর মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। এছাড়া বর্তমানে উপজেলা কমিটি না থাকায়ও সাবেক হওয়া নেতারা এগিয়ে আসছেন না। ওইসব নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে ভোটের মাঠ থেকে দূরে থাকার সিদ্ধান্তও নিয়েছেন। যে কারণে বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন আব্দু নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র পৌর কমিটির হাতেগোনা কয়েকজন নেতা ও শুভকাঙ্খীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


