ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- মসজিদ কমিটিতে মাদক ব্যবসায়ীর নাম থাকায় খুতবা চলাকালেই হট্টগোল
মসজিদ কমিটিতে মাদক ব্যবসায়ীর নাম থাকায় খুতবা চলাকালেই হট্টগোল
রাজধানীর পল্লবীর মিরপুর ১১ নং বড় মসজিদে (বায়তুল মোয়াজ্জেম) কমিটির তালিকায় এক মাদক ব্যবসায়ীর নাম থাকায় জুম্মা নামাজের মধ্যেই হট্টগোলের সৃষ্টি হয়। এ নিয়ে সাধারণ মুসল্লীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ১১ টা পর্যন্ত এ নিয়ে মিরপুর ১১ নং বড় মসজিদের আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
জানা যায়, শুক্রবার জুম্মা নামাজের খুতবা চলাকালীন সময় বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সরদার নকশা অনুযায়ী মসজিদ নির্মাণের ঘোষণা দিলে মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমেদ তা প্রত্যাখ্যান করেন। এ নিয়েই মসজিদের ভেতর একটি উত্তেজনা সৃষ্টি হয়। এসময় মসজিদের মুসল্লীরা মোস্তাককে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে বড় মসজিদের কয়েকজন মুসল্লী বলেন, গত ২ বছর থেকে এই মসজিদের কোনো কমিটি ছিল না। গত বছরের জুন মাসে ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এই মসজিদের একটি নতুন কমিটি ঘোষণা করেন। আবার সেই কমিটি ভেঙে দিয়ে গত ৭ জানুয়ারি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে পল্লবীর কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদের নাম থাকায় গতকাল থেকেই মুসুল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কমিটিতে মাদক ব্যবসায়ী জাহিদকে সদস্য করায় আলোচনা-সমালোচনা চলছিল।
মুসল্লীরা জানান, এই মসজিদের সভাপতি মোস্তাক আহমেদ নিজেও বিতর্কিত মানুষ। বহুবার মসজিদের উন্নয়নের টাকা মেরে দিয়েছেন। মসজিদের নামে থাকা একটি গোডাউন দখল করেছেন এবং আরেকটি গোডাউন দখলের চেষ্টা করছেন। তার ৭ ছেলের মধ্যে একজন এলাকার নামকরা মাদক ব্যবসায়ী আরেকজন হত্যা মামলার আসামি। নিজের সন্ত্রাসী ছেলেদের জোরেই মোস্তাক মসজিদ কমিটি দখল করেছে। মাদক ব্যবসায়ী জাহিদের নামও মোস্তাকের সুপারিশে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সাধারণ সম্পাদক আফাজ সরদারের উপর দোষ চাপিয়ে তাকে সরানোর চেষ্টা করছে মোস্তাক আহমেদ। নতুন মসজিদ কমিটি একটি হাজিরা খাতায় বানানো হয়। সে খাতায় মোস্তাক ও আফাজ দুইজনই সাক্ষর করেছেন। কিন্তু এখন মসজিদ কমিটির সভাপতি মোস্তাক কিছু জানেন না এমন দাবি করছেন। এটা অযৌক্তিক।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলি বলেন, নামাজের সময় বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সরদারের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটি বড় ধরনের সংঘর্ষের দিকে যাচ্ছিল। কিন্তু সঠিক সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনার মীমাংসা এখনো হয়নি। মসজিদের ভেতর এরকম হওয়াটা খুবই দুঃখজনক। মসজিদের কমিটিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে উভয় পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


