English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ১৫:৩৮

মোরেলগঞ্জে নিরাপদ খাদ্যের ক্যারাভ্যান রোড শো

অনলাইন ডেস্ক
মোরেলগঞ্জে নিরাপদ খাদ্যের ক্যারাভ্যান রোড শো

দেশব্যাপী নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌঁছেছে খাদ্য অধিদপ্তরের ক্যারাভ্যান রোড শো।

মঙ্গলবার দুপুর ২টায় গাড়িটি মোরেলগঞ্জে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মনিটরিং কর্মকর্তা শরিফুল আলম মনি ও নিরাপদ খাদ্য পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস রোড শো’র বহরে অংশগ্রহণ করেন। রোড শো থেকে নিরাপদ খাদ্যের বিষয়ে সকলকে সচেতন করতে পটগান প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই প্রচার অভিযানের আয়োজন করে।