English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ২২:১৩

সখীপুরে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক
সখীপুরে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের সখীপুরে খাস জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা ১৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। পৌরসভার কাহারতা মৌজায় কাটানি পুকুর ও বাড়ানি পুকুর সংলগ্ন থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ২৩৫৫ ও ২৩৫৬ নম্বর দাগের ২৫ শতাংশ জমিতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ওই এলাকার একটি মহল। সেখানে তারা টিনের ঘর তুলে দোকান বসায় এবং নামে বেনামে ক্লাব গঠনের চেষ্টা করে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৫ টি টিনের ঘর উচ্ছেদ করে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা ১৫ দোকান ঘর উচ্ছেদ করে ২৫ শতাংশ খাস জমি দখল মুক্ত করা হয়েছে।