English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০২১ ১০:৩২

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এলাকাবাসী বলছে, অজ্ঞাত ওই যুবককে সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে লাশ একটি জঙ্গলে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কী কারণে অজ্ঞাত ওই যুবককে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।