English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০২১ ১৯:৫৭

মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ ৫ পাচারকারী আটক

অনলাইন ডেস্ক
মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ ৫ পাচারকারী আটক

বাগেরহাটের মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. এম মাজহারুল হক জানান, থার্টিফাস্ট নাইটে রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের বাস স্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশী মদসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো, শ্রীপ্রতি মন্ডল রায় (৪৮), মাধব অধিকারী (১৯), পিংকু গাইন (৩০), আফতাফ খলিফা (২০) ও শিব সংকর (১৮)। 

আটকৃতদের বাড়ী বাগেরহাটের মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায়। আটককৃতদেরকে বৃহস্পতিবার রাতেই মোংলা থানা পুলিশে সোপর্দ করে কোস্টগার্ড। এরপর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।