English Version
আপডেট : ২০ মে, ২০১৮ ১৫:৩৯

‘ঈদের তিনদিন আগে ভারি যান চলাচল বন্ধ থাকবে’

অনলাইন ডেস্ক
‘ঈদের তিনদিন আগে ভারি যান চলাচল বন্ধ থাকবে’

ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ৮ জুনের মধ্যে ভাঙা-চোরা সড়ক সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৯ মে) গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন জেলার প্রশাসক, জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ ও সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।   মন্ত্রী বলেন, ‘ইদে মহাসড়কে যানজট ও ভোগান্তি রোধে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’