English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:০২

গাজীপুরে বাসচাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বাসচাপায় নারী নিহত

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার স্বামীসহ আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

 

সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সফিপুর দোকানপাড় এলাকায় ঢাকা-টাঙ্গালইল মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

 

নিহত সাবিনা ইয়াসমিন (৩৮) বগুড়ার শেরপুর উপজেলার আমবাইল এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি সফিপুর দোকানপাড় এলাকার মোমিন মিয়ার বাড়িতে ভাড়া থেকে মন্টেক্স পোশাক কারখানায় চাকরি করতেন।

 

পুলিশ বলেছে, সাবিনা ও তার স্বামী বাচ্চু মৌচাক এলাকা থেকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। দোকানপাড় এলাকায় কালিয়াকৈর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়লে চাপা খেয়ে সাবিনা ঘটনাস্থলেই মারা যান।

 

এ দুর্ঘটনায় বাচ্চুসহ আরও তিনজন আহত হলে তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় জানিয়ে ওসি হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।