মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জের মুকসুদপুরে দীপ্ত মন্ডল (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সে উপজেলার উত্তর জলিরপাড়ের লক্ষন চন্দ্র মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে এসআই শাহ্ জামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জলিরপাড়ে অভিযান চালিয়ে জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রীজের উপর থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দীপ্ত মন্ডলকে আটক করা হয়।
মুকসুদপুর থানার এসআই শাহ্ জামাল জানান, দীপ্ত মন্ডল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।


