English Version
আপডেট : ১০ জুন, ২০১৭ ০৬:২৫

নড়াইলে ঈদ বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির নজর রাখতে পুলিশ সুপারের নয়া কৌশল

নড়াইলে ঈদ বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির নজর রাখতে পুলিশ সুপারের নয়া কৌশল

নড়াইল জেলার বিভিন্ন পয়েন্টে ঈদুল ফিতর উপলক্ষে বসানো হয়েছে পুলিশের কঠোর নজরদারি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে এবং ঈদ বাজারে আসা জনসাধারণকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে নড়াইল জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেছেন। আর পুলিশ সুপারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নড়াইলের সচেতন মহল। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের প্রবেশদ্বার রূপগঞ্জ বাজার এলাকা, টোল ঘর, কলেজ মোড়, পুলিশ সুপার কার্যালয়ের সামনে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর কার্যালয়ের সামনে, রূপগঞ্জ কাপুড়িয়া পট্টির মোড়, বঙ্গবন্ধু হকার্স মার্কেট, রূপগঞ্জ মুচিপোল প্রজন্ম চত্বরসহ নড়াইল পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং নড়াইল চৌরাস্তা ও জনবহুল এলাকার একাধিক পয়েন্টে সিসি ক্যামেরা না থাকলেও পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেন, কোন প্রকার অপরাধ সংগঠিত হলে পুলিশি টহলের কারণে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়া সম্ভব হবে। নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান জানান, ঈদ মার্কেট উপলক্ষে যে সব স্থানে বেশি লোকের সমাগম হয় সে সব স্থানে পুলিশি টহল বসানো হয়েছে। যাতে চুরি, ছিনতাইসহ কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পুলিশি চৌকি বসানো হয়েছে। সামনে ঈদ তাই ঈদের মার্কেটে ব্যবসায়ী ও সাধারণ মানুষ কোন রকমের ছিনতাই, চুরি বা কোন অপ্রীতিকর ঘটনার রোধ এবং প্রতিহত করতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুহুমুহু পুলিশের টহল ব্যবস্থার পরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে বলে মন্তব্য করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।