English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৭ ১৪:৩৮

মেয়র পদ বহাল থাকায় বুলবুলকে রাজশাহীতে ছাত্রদলের অভিনন্দন

নাজমুস সাকিব, রাজশাহী প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
মেয়র পদ বহাল থাকায় বুলবুলকে রাজশাহীতে ছাত্রদলের অভিনন্দন

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের

দেওয়া বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের আপিল বিভাগ বুলবুলের মেয়র পদ বহাল রাখায় রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এক বিবৃতি তাকে  অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ   রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রবিবারি উচ্চ আদালতের আপিল বিভাগের দেওয়া  রায়ের ফলে মেয়র পদ ফিরে পেতে বুলবুলের আর কোনো বাধা নেই।

ফলে রাসিক মেয়র জননেতা মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদে বহাল থাকায় প্রাণঢালা অভিনন্দন জানান রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান  জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, সিনিয়র সহ-সভাপতি মুর্তাজা ফামিন, সহ-সভাপতি মাহমুদ হাসান শিশিল, সারওয়ার জাহান শিবলী, গোলাম রাবানি,যুগ্ম-সাধারণ সম্পদক আকবর আলী জ্যাকি, নাহিন আহম্মেদ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ওয়ার্ডের নেতাকর্মী।