English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫৬

কারাদণ্ডের প্রতিবাদ: রাজশাহীতেও চলছে পরিবহন ধর্মঘট

নাজমুস সাকিব, রাজশাহী প্রতিনিধি:
কারাদণ্ডের প্রতিবাদ: রাজশাহীতেও চলছে পরিবহন ধর্মঘট

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে সারা দেশেরমত রাজশাহীতেও চলছে পরিবহন ধর্মঘট।

এ যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে আজ সকাল থেকে রাজশাহীর বাসস্টান্ডে সকল পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে বাসের চালক ও হেলপারা  রাস্তায় বস্থায়ন নিয়ে চলামান গাড়িগুলোকে বন্ধ করে দিচেছ। এবং যাত্রীদের  গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। এতে করে বাসযাত্রীদের দূর্ভোগে পড়তে হয়।

প্রসঙ্গত, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী  মিশুক মুনীরসহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ আদালত। এই রায়ের প্রতিবাদে  অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।