English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৯
পরিবেশ ধ্বংসকারী ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত

অভিযান অব্যাহত, চারটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
অভিযান অব্যাহত, চারটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে

নড়াইলে দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গড়ে ওঠা এসএস ব্রিকস ড্রাম চিমনি ভাটায় প্রথমে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া, নড়াইল সদর উপজেলায় প্রিহাম ব্রিকস এবং নড়াইলের কালিয়ায় আরো দুটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান। ইসরাত জাহান বলেন, সরকারিভাবে ড্রাম চিমনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ড্রাম চিমনিতে যেভাবে ইট পোড়ানো হয় পরিবেশ ও মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। স্কুলের পাশে গড়ে ওঠা অবৈধভাবে এই ড্রাম চিমনি ভাটাটি কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক মোহাম্মাদ আতাউর রহমান আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পরিবেশ ধ্বংসকারী এসব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।