English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৯

পলিটেকটিক ইনস্টিটিউটে ছাত্রলীগের গণচাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক
পলিটেকটিক ইনস্টিটিউটে ছাত্রলীগের গণচাঁদাবাজি

মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার মীরকাদিমে পলিটেকটিক ইনস্টিটিউশনের ইন্টার্নি শিক্ষার্থীদের কাছ থেকে জোর পূর্বক ৫’শত টাকা চাঁদা নিচ্ছে ছাত্রলীগ নেতা কর্মীরা। মঙ্গলবার দুপুরের পরে কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, তিন মাসের ইন্টার্নি কোর্স শেষ করে সরকারি ১৩ হাজার টাকা করে সম্মানি দেয়। শিক্ষকরা ১ হাজার টাকা করে হাতে কেটে রেখে দিচ্ছে। আর কলেজের ক্লাস রুম থেকে বের হলেই ৫’শত টাকা করে জোর পূর্বক রেখে দিচ্ছে ছাত্রলীগ নেতা কর্মীরা। তা আমরা কোন প্রকার জানতেও পারিনি কি কারণে তারা টাকা নিচ্ছে।

এ বিষয়ে পলিটেকটিক ইনস্টিটিউশনের ছাত্রলীগের সভাপতি তারিফ হাসান জানান, টাকা নিচ্ছি ঠিকই কিন্তু জোর পূর্বক নেয়া হচ্ছে না। ইন্টার্নি  শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে ৫’শত টাকা করে চেয়ে নিচ্ছে কিন্তু জোর পূর্বক না। তিনি বলেন মাত্র ১২জন শিক্ষার্থী টাকা দিয়েছে।

এদিকে পলিটেকটিক ইনষ্টিটিউশনের অধ্যক্ষ জহিরুল আলম জানায়, শিক্ষার্থীদের ১২ হাজার টাকা, ১২ হাজার করেই দেওয়া হচ্ছে ১৩ হাজার নয়। শিক্ষকরা নির্ধারিত ১ হাজার টাকা করে রাখছে। কিন্তু ছাত্রলীগ নেতারা টাকা নিচ্ছে বা নিচ্ছে না তা আমি জানি না।