বাদে মনসুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সবুজ বাংলা স্পোটিং ক্লাব বাদে মনসুর কর্তৃক আয়োজিত কাপ এণ্ড কাপ নকআউট সিক্সএ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ জানুয়ারী শুক্রবার বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলার আয়োজন করা হয়।
এতে খেলায় সবুজ বাংলা স্পোটিং ক্লাবের সভাপতি শেখ মো. শহীদুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভা মেয়র মো. শফি আলম ইউনুস।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বুরহান উদ্দিন চৌধুরী মুন, কুলাউড়া ডিগ্রী কলেজের প্রভাষক জমশেদ খাঁন, বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান চৌধুরী সুহেল, নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ এবং বিশিষ্ট সমাজসেবক শাহরিয়ান আফজাল চৌধুরী শিপু।
মোট ১৬ দলের অংশগ্রহণে ওই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কুলাউড়া ক্লাবকে হেলাল স্মৃতি ক্রিকেট ক্লাব হাজিপুর ১০ উইকেটে হারায়। খেলায় হেলাল স্মৃতির ক্রিকেট ক্লাবের পক্ষে ফাহিম আহমদ ১১ বলে ৩৭ রান ও ১ ওভারে ৮ রানে ২ উইকেট পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ ও জাফর আহমদ।


