English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ১৩:৪২

নাসিরনগরে হামলা: ইউপি সচিব আখিঁসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
নাসিরনগরে হামলা: ইউপি সচিব আখিঁসহ আটক ২
হামলায় পুড়ে ছাই হওয়া বাড়ি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করেছে পুলিশ। 

রোববার সন্ধ্যায় তাদেরকে আটক করা হলেও সোমবার সকালে বিষয়টি  নিশ্চিত করেন নাসিরনগর থানা ওসি আবু জাফর।    তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় হরিপুর গ্রাম থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের আনন্দবাজার থেকে উত্তম কুমার দাসকে জিজ্ঞাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।     ওসি জানান, নাসিরনগর হামলায় ‘সন্দেহভাজন জড়িত’ হিসেবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।     তিনি আরও বলেন, হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁর সঙ্গে মনোরঞ্জন ও উত্তমের যোগাযোগ রয়েছে। আখিঁর অবস্থান সম্পর্কে জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।