English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১০:৩৯

নাটোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
নাটোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৪

নাটোর : নাটোরের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সকালে বগুড়া থেকে নাটোর যাচ্ছিল একটি বাস। পথে জোলারবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।