English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৩

আশুলিয়ায় ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু

সাভার: সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন, জাহাঙ্গীর (৩৫), শহিদুল (৩৩) ও জালাল (২৮)।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, একতলা ওই ভবনের ছাদ ঢালাই করার সময় তা ধসে পড়ে। এতে নিচে থাকা কয়েক নির্মাণ শ্রমিক আহত হন। তাদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদের নাজিম জানান, গুরুতর আহত ওই তিন জনকে হাসপাতালে আনার আগেই মারা যান।