English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ২০:৩৫

তুরাগে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
তুরাগে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৪

মোঃ ইলিয়াছ মোল্লা: রাজধানীর তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায়, শনিবার দুপুর ২টার দিকে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৪জন গুরুতর আহত হয়েছে। 

আহতরা হলেন, ফাতেমা আক্তার (৩০), শরাফত (৫০), সাহানাজ (৩০), সুমনা (২২) আহত শরাফত মিয়া জানান, পূর্ব শত্রুতার আক্রোশে স্থানীয় সন্ত্রাসী গড ফাদার আলম চান্দের নেতৃত্বে নুর আলী ওরফে সাগর (২৫), মনির (২৭),  অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী তাদের বাড়িটি দখলের উদ্দেশে বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে। বাড়ির মালিক শরাফতসহ পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক মারপিট করতে থাকলে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে যায়। 

পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তিনি আরো জানান, সন্ত্রাসী গড ফাদার আলম চান তাদের বাড়ির পাসে সরকারি প্রায় ২ জমি দখল করে ১টি কোম্পানির কাছে মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছে, বর্তমানে আমাদের বসত বাড়িটি জোর করে দখলে নেওয়ার বিভিন্ন রকম পায়তারা চালিয়ে আসছে। 

এ ব্যাপারে আহত শরাফতের ভাই হাবিবুল্লা বাদি হয়ে তুরাগ থানায় ১টি অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।