English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ২০:৫৭

ফেনীতে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

 

ফেনী শহরের পশ্চিম উকিল পাড়া এলাকা থেকে দুই সন্তানসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় ইতালী প্রবাসী তারেক আহমদের বাড়ি থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়।

ফেনী সদর থানার ওসি রাশেদুল হাসান জানান, ইতালী প্রবাসী তারেক আহমদের স্ত্রী মর্জিনা আক্তার মুক্তা ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোলহের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।