English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১০:৫৫

ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মোজাহারদিতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। 

তারাকান্দা থানার ওসি মাজাহারুল হক জানান, আজ শুক্রবার সকাল ৮টা ১০মিনিটে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মোজাহারদি নামক স্থানে নেত্রকোনাগামী ট্রাক ও ময়মনসিংহগামী মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নারীসহ তিনজন মারা যান। এতে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন- তারাকান্দার চান্দপুর গ্রামের ফখর উদ্দিন (৪৫), মদিনা (৩৫) ও অপর জন মাহেন্দ্র চালক। তার পরিচয় পাওয়া যায়নি।আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি মাজাহারুল হক জানান।