English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ২০:১৪

নোয়াখালীতে দুদকের প্রস্তুাবমতে ‘সততার দোকান’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে দুদকের প্রস্তুাবমতে ‘সততার দোকান’ উদ্বোধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সৈকত ডিগ্রী কলেজে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রস্তাব মতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা সৃষ্টির লক্ষ্যে ‘সততার দোকান’ উদ্বোধন করা হয়েছে। 

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রধান অতিথি হিসেবে এ দোকানের উদ্বোধন করেন। এ সময় দুর্নীতি দমন বিভাগের উপ-পরিচালক তালেবুর রহমান, কলেজ গভর্নিং বডির সভাপতি খায়রুল আনম সেলিম, কলেজ অধ্যক্ষ মো. মুনায়েম খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ দোকানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল উপকরণ থাকবে। তারা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিজেরাই মূল্য পরিশোধ করবে। দোকানে কোন বিক্রেতা থাকবে না। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে নীতিবান ও সৎ হতে সাহায্য করবে বলে বক্তাগণ আশা প্রকাশ করেন।